Newspaper

Online Income

অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায়

Cricket Live Score
Yahoo TV

17.11.18

ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে এক গৃহবধু প্রেমিকার সঙ্গে পালিয়ে স্বামীর বিরুদ্ধে গুমের অভিযোগে থানায় মামলা দিয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় স্বামী ও তার পরিবারের সদস্যরা নানাভাবে হয়রানীর শিকার হয়। ঘটনার প্রায় ৪০ দিন পর চাঁদপুরের কচুয়া থেকে ‘গুম’ হওয়া বিবি মরিয়ম জান্নাতকে উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের পাটোয়ারী বাড়ির মোশাররফ হোসেনের মেয়ে বিবি মরিয়ম জান্নাত (২০) এর সাথে ২০১৫ সালের ২৩ জুলাই ফুলগাজীর হাজী আবদুস সোবহানের ছেলে ব্যবসায়ী ইসমাইল হোসেন মজুমদার রিপন বিয়ে বন্ধনে আবদ্ধ হন। গত ৮ অক্টোবর ২২ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা নিয়ে আত্মগোপন করে মরিয়ম। তাকে হত্যার পর লাশ গুমের অভিযোগ এনে ১৭ অক্টোবর তার মা আসমা আক্তার বাদী হয়ে স্বামী ইসমাইল হোসেন মজুমদার রিপন, শশুর হাজী আবদুস সোবহান মজুমদার, শাশুড়ি সামছুন নাহার ও নিকটাত্মীয় মো: মহিউদ্দিন মজুমদার সোহাগের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় রিপনের বিরুদ্ধে ১৫ লাখ টাকা যৌতুকের অভিযোগ আনা হয়। এ মামলায় রিপন সহ অন্যরা উচ্চ আদালত থেকে জামিন নিলেও পুলিশ সোহাগকে গ্রেফতার করে।
এদিকে মা আসমা আক্তারের মোবাইল ফোন ট্যাকিং করে চাঁদপুর জেলার কচুয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে পুলিশ মরিয়মকে উদ্ধার করে। সেখানে তিনি প্রেমিকের সঙ্গে সংসার করছিলেন বলে পুলিশ জানায়। পুলিশের অভিযান টের পেয়ে ওই যুবক পালিয়ে যায়। আটক মরিয়ম জানায়, ওই যুবকের সঙ্গে তার বিয়ে হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ফুলগাজী থানার এসআই আনবিক চাকমা জানান, উদ্ধার হওয়া মরিয়মকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।

14.11.18

চিরকুট লিখে আত্মহত্যা করেছেন তানিয়া আক্তার রেলেনা (২০) নামের এক তরুণী। মঙ্গলবার (১৩ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের সদর উপজেলায়।

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানা পুলিশের এসআই বিকাশ বলেন, এটি আত্মহত্যা। তরুণীর মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে বাবুল নামে একজনকে মৃত্যুর জন্য দায়ী করেছেন তরুণী। তদন্তের পর বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বাবুল নামের এক ছেলের সঙ্গে তানিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাবুলের কাছে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছেন তানিয়া।

জানা যায়, ওই তরুণীর মরদেহের পাশে একটি চিরকুট পেয়েছে পুলিশ। আত্মহত্যার জন্য চিরকুটে এক যুবককে দায়ী করেছেন তিনি। মৃত তানিয়া আক্তার সদর উপজেলায় নাজিরাবাদ ইউনিয়নের আগনসী গ্রামের মৃত আহাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ছাদের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তানিয়া। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে নিলে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লিখা রয়েছে, ‘আমার জীবন নষ্ট করে দিয়েছে বাবুল। আর কেউ নয়, আমার মৃত্যুর জন্য দায়ী সে। আমার মোবাইলে তার অপকর্মের সব রেকর্ড আছে।’

চিরকুট লিখে আত্মহত্যা করেছেন তানিয়া আক্তার রেলেনা (২০) নামের এক তরুণী। মঙ্গলবার (১৩ নভেম্বর) তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনা ঘটেছে মৌলভীবাজারের সদর উপজেলায়।

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার মডেল থানা পুলিশের এসআই বিকাশ বলেন, এটি আত্মহত্যা। তরুণীর মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে বাবুল নামে একজনকে মৃত্যুর জন্য দায়ী করেছেন তরুণী। তদন্তের পর বিষয়টি পরিষ্কারভাবে জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, বাবুল নামের এক ছেলের সঙ্গে তানিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাবুলের কাছে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছেন তানিয়া।

জানা যায়, ওই তরুণীর মরদেহের পাশে একটি চিরকুট পেয়েছে পুলিশ। আত্মহত্যার জন্য চিরকুটে এক যুবককে দায়ী করেছেন তিনি। মৃত তানিয়া আক্তার সদর উপজেলায় নাজিরাবাদ ইউনিয়নের আগনসী গ্রামের মৃত আহাদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ছাদের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তানিয়া। পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে মৌলভীবাজার হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে নিলে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লিখা রয়েছে, ‘আমার জীবন নষ্ট করে দিয়েছে বাবুল। আর কেউ নয়, আমার মৃত্যুর জন্য দায়ী সে। আমার মোবাইলে তার অপকর্মের সব রেকর্ড আছে।’

6.11.18

ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক ব্যক্তির থেকে ১০ লক্ষ টাকা চেয়ে ব্ল্যাকমেইল। গ্রেটার নয়ডা থেকে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, সূরজনগর থানার লখনওয়ালি গ্রামে ঘটনাটি ঘটেছে। রবিবার অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়। তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত এবং অভিযোগকারী বেশ কিছুদিন থেকেই পরস্পরের বন্ধু। নানা অজুহাতে অভিযুক্ত মহিলা ওই ব্যক্তির থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছে।
গত ১১ অক্টোবর পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী পুরুষ। অভিযোগ করেন, দাবি মতো ১০ লক্ষ টাকা না দিলে ধর্ষণের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তার মহিলা বন্ধুটি। প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে এফআইআর দায়েরের মাধ্যমে অভিযোগের তদন্ত শুরু করে পুলিশ।
রবিবার অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইপিসি'র ৩৮৮ এবং ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। ধৃতকে আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

বগুড়ার শিবগঞ্জে কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরি করে বাজারে বিক্রির অপরাধে আবদুল করিম (২০) নামে এক দুধ বিক্রেতাকে ২০ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার বিহার হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মণ্ডল।
জানা যায়, উপজেলার বিহার হাট এলাকার গোলাম মোস্তফার ছেলে আব্দুল করিম। হাটের পাশে ভাসুবিহার গ্রামে তার বাড়ি। আবদুল করিম ২০ লিটার দুধ থেকে ২০ মণ দুধ তৈরি করে বাজারে বিক্রি করতো।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিহার হাটের উত্তর পাশে একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল দুধ উৎপাদন করে বাজারজাত করে আসছিল। আশপাশের কয়েকজন দুধ বিক্রেতার কাছ থেকে প্রতিদিন ১৫ থেকে ২০ লিটার দুধ ক্রয় করে। তার কারখানায় চিনি, খাবার সোডা, গ্লুকোজ ও সোয়াবিন ব্লেন্ডারের মাধ্যমে মিশিয়ে তৈরি করে নকল দুধ। এসব দুধে যাতে পচন না ধরে সেজন্য নকল দুধে নিয়মিত সোডিয়াম বেনজয়েড নামে কেমিক্যাল মেশানো হতো।
ভ্রাম্যমাণ আদালত জানায়, আব্দুল করিম প্রতিদিন ১৫ থেকে ২০ লিটার গরুর দুধ ক্রয় করলেও সে নকল দুধ উৎপাদন করতো ১৫ থেকে ২০ মণ। এসব নকল দুধ সে বগুড়া শহরে সরবরাহ করতো। শহর থেকে বেশ কয়েকজন বিক্রেতার মাধ্যমে সে এসব নকল দুধ বিক্রি করে আসছিল।
ভ্রাম্যমান অভিযানের সময় তার নকল দুধের কারখানা থেকে ২শ লিটার নকল দুধ, ৩ কেজি সোয়াবিন, আড়াই কেজি চিনি, গ্লুকোজ ৩ কেজি, খাবার সোডা ২ কেজি, আড়াইশ গ্রাম সোডিয়াম বেনজয়েড নামের কেমিক্যাল ও ২টি ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়।
নকল দুধ উৎপাদন করে জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলার অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং জব্দকৃত উপকরণ ধ্বংস করা হয়।
স্থানীয়রা জানান. তারা বাবা গোলাম মোস্তফা অভাব-অনটনে সংসার চলতো। তিনি গ্রাম থেকে দুধ নিয়ে গিয়ে শহরে ফেরি করে বিক্রি করতো। তার ছেলেও এ পথে আসে। কিছুদিন বাদেই তার ছেলে কাড়ি কাড়ি টাকা রোজগার করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য ছাড়াও বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী খান উপস্থিত ছিলেন।

পাবনার সুজানগরে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে কথিত প্রেমিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। আর এ অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন ওই কলেজছাত্রী।
বৃহস্পতিবার (১ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটলেও চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ নভেম্বর) রাতে মৃত্যু হয় ওই কলেজছাত্রীর।
পুলিশ ও পরিবার জানায়, সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শ্রীপুর গ্রামের মেয়ে এবং মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের প্রথম বর্ষের জনৈক ছাত্রী (১৫) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই এলাকার মৃত রজব আলীর ছেলে দুই মেয়ের বাবা ছোবদুল খানের। এরই জের ধরে গত বৃহস্পতিবার (০১ নভেম্বর) রাতে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে কাশিনাথপুরে ডেকে নিয়ে মামাতো ভাই নুরুল ইসলামের সহায়তায় পালাক্রমে ধর্ষণ করে প্রেমিক ছোবদুল ও তার সহযোগীরা। পরদিন শুক্রবার (০২ নভেম্বর) এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে কলেজছাত্রীকে বাড়িতে পাঠিয়ে দেয় অভিযুক্তরা। বাড়ি ফিরে এ অপমান সইতে না পেরে ওইদিনই একটি চিঠি লিখে বিষপান করে ধর্ষণের শিকার কলেজছাত্রী। প্রথমে তাকে ভর্তি করা হয় পাবনা জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৫ নভেম্বর) রাতে মৃত্যু হয় ওই কলেজছাত্রীর। এদিকে, বিষপানের আগে অথবা বিষপানের সময় একটি চিঠি লিখে রেখে গেছেন কলেজছাত্রী। সেখানে তিনি লিখেছেন, আজ আমি বড় সংকটে পড়ে নিজের জীবন শেষ করে দিলাম। আর মৃত্যুর জন্য দায়ী রিপন (নুরুল ইসলাম রিপন) ও তার বউ এবং ছোবদুল। লাভুর (ভালবাসা) প্রতিদান মৃত্যু। সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদি হয়ে সোমবার রাতে ছোবদুলকে এজাহার নামীয় ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চিঠির বিষয়ে ওসি জানান, চিঠির বিষয়টি জানা নেই। তদন্তে সব বেরিয়ে আসবে।

ফেসবুকের টাইম লাইনে নানা অ্যাঙ্গেলের ছবি। ভিডিও। দেখতে খুবই সুন্দরী। প্রতিদিনই একাধিক স্ট্যাটাস লিখে পোস্ট করেন। বেশিরভাগ স্ট্যাটাসই থাকে রোমান্টিক। সুন্দরী তরুণীর ছবি দেখে সহজেই আকৃষ্ট হন অনেকে। তারপর বন্ধুতা, চ্যাট। টাইম লাইনে যত রোমান্টিক চ্যাটে তার চেয়ে বেশি।
রোমান্টিকতার সঙ্গে ব্যবহার করেন শারীরিক প্রসঙ্গ। আকর্ষণ করেন ভিন্ন জগতে। সরাসারি জানিয়ে দেন অর্থের বিনিময়ে সঙ্গী হন তিনি। এভাবেই শুরু।
মূলত এটি একটি চক্র। নানা কৌশলে ফাঁদ পাতা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফাঁদে পা দিলে একটার পর একটা প্রলোভন। প্রলোভনে পড়ে সর্বস্ব খুঁইয়েছেন অনেকে।
অনুসন্ধানে এ রকমই একটি চক্রের সন্ধান পাওয়া গেছে। ঢাকার অদূরে ধামরাইয়ে এই চক্রের সদস্যদের বাস। চক্রে জড়িত করা হয়েছিল এক তরুণীকে। শেষ পর্যন্ত চক্র থেকে বের হয়েছেন ওই তরুণী।
তবে, অপকর্ম থেকে থেমে নেই চক্রটি। চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন কলেজ পড়ুয়া ওই তরুণী। মূলত অল্প সময়ে বিপুল অর্থের মালিক হওয়ার জন্যই বিভিন্ন নামে ফেসবুকে আইডি খুলে এই চক্র। আইডিতে নিজ স্ত্রীর ছবি ব্যবহার করে ছদ্মনাম দিতো। চক্রের মূল হোতা ওই তরুণীর স্বামী তৌহিদুল ইসলাম আকাশ।
তরুণীর তথ্যানুসারে, স্বামীর কথায় বাধ্য হয়েই এই অপকর্মে লিপ্ত হন তিনি। তার ফোনে কল দিতো অচেনা পুরুষরা। কথা বলতো। দীর্ঘসময় কথা বলা ছাড়াও তারা ইমো, ভাইবারে ওই তরুণীকে দেখতে চাইতো।
তরুণী ক্যামেরার সামনে যেতে সম্মত না হলে মারধর করা হতো। বাধ্য হয়েই স্বামীর কথায় সেজেগুজে ক্যামেরার সামনে বসতে হতো তাকে। ওপাশে থাকা পুরুষ লোকটির নানা কথার উত্তর দিতে হতো। অভিনয় করে হাসতে হতো। আকর্ষণীয় একটা ভাব প্রকাশ করে ক্যামেরার সামনে বসতেন তিনি। শুরুতে কথা বলেই আয় করতেন।
তরুণী জানান, প্রবাসীরা কথা বলার জন্য টাকা পাঠাতো। এক ঘণ্টা কথা বললে ১০০০ টাকা পাঠাতো। কথা বলার আগেই টাকা পাঠাতো। নিশ্চিত হওয়ার জন্য আগে ফোনে কল দিয়ে হাই-হ্যালো করতো। তারপর প্রবাসীদের প্রত্যাশা বেড়ে যেতো।
ভিডিও কলে তরুণীকে দেখতে চাইতো তারা। তখন আরো রেট বাড়িয়ে দেয়া হতো। কিন্তু মূল কাহিনী ঘটতো সরাসরি। ফেসবুকের মাধ্যমে চ্যাট করে, ফোনে কথা বলে নিশ্চিত হওয়ার পর সরাসরি ফূর্তি করতে আগ্রহীদের ডাকা হতো ধামরাইয়ের নির্জন স্থানে।
উৎসাহ উদ্দীপনা নিয়ে পুরুষ ব্যক্তি আসতো ঠিকানা অনুসারে। তাকে রিসিভ করতেন ওই তরুণী। এজন্য তাকে নানাভাবে সাজতে হতো। কখনো থ্রি পিস, টু পিস, কখনো জিন্সের প্যান্ট, টিশার্ট বা গেঞ্জি পড়তে হতো। নির্ধারিত স্থান থেকে রিসিভ করে পুরুষ ব্যক্তিকে নিয়ে যাওয়া হতো নির্দিষ্ট স্থানে।
সেখানে আগে থেকেই প্রস্তুত রাখা হতো চক্রের কয়েক জনকে। দেশীয় অস্ত্র, ক্যামেরা হাতে নিয়ে অপেক্ষা করতো তারা। স্বামী আকাশের কথানুসারে নেয়া হতো নির্জন ঘরে। নদীর ওপাড়ে একটি খামার বাড়িতে। ঘরে ঢোকা মাত্রই ঘটতো মূল ঘটনা।
আকাশ ও তার সঙ্গীরা ওই ঘরে ঢুকে যুবককে আটক করতো। প্রথমে মোবাইল ফোন, মানিব্যাগ কেড়ে নিতো। মারধর করতো। তারা এটিএম কার্ড চাইতো। তা পেলে জেনে নিতো পিন নম্বর। এছাড়াও বিভিন্ন বিকাশ নম্বরে টাকা আদায় করতো। এভাবে এক-একজনের কাছ থেকে ৩০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত আদায় করতো এই চক্র।
তরুণী জানান, এই অপকর্মে কোনোভাবেই জড়িত হতে চাননি তিনি। এ নিয়ে আকাশ ও তার মধ্যে প্রায়ই কলহ হতো। কিন্তু পালিয়ে বিয়ে করেছেন। সংসার চলছিল না কিছুতেই। না খেয়েও থাকতে হয়েছে তাদের। তবু এভাবে ব্ল্যাকমেইল করতে রাজি হননি। রাজি না হলে তাকে বেদম প্রহার করা হয়। বাধ্য হয়েই আকাশের কথামতো কাজ করে যেতে হতো।
ক্রমেই আকাশের অত্যাচার বাড়তে থাকে। শেষ পর্যন্ত অন্য পুরুষের শয্যাসঙ্গী হতেও প্রস্তাব দেয়া হয় তাকে। এতে ক্ষুব্ধ হন তরুণী। তখনই আকাশ ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মারধর করা হয় তাকে।
শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিয়েছেন নির্যাতিতা। বিষয়টি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে পলাতক রয়েছে আকাশসহ এই চক্রের সদস্যরা।
সিটিটিসি’র সাইবার ইউনিটের উপ-কমিশনার মো: আলীমুজ্জামান বলেন, সাইবার ক্রাইমের বেশিরভাগ অভিযোগই ব্যক্তিগত বিষয়। বিশেষ করে প্রেম ভালোবাসা থেকে ব্ল্যাকমেইল কেন্দ্রিক। এ রকম অভিযোগ পেলে সাইবার ক্রাইম দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বলে জানান তিনি।

5.11.18

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক তরুণীকে (২২) মিথ্যা বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই তরুণী এখন ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
রবিবার (৪ নভেম্বর) ভুক্তভোগী ওই তরুণী বাদী হয়ে ৩ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেছেন।
পরে এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ওই কর্মীর নাম মো: রনি (৩২)। উপজেলার মদনপুরা ইউনিয়নের রামলক্ষণ গ্রামের বাসিন্দা রনি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
অভিযোগ, প্রায়ই বছর তিনেক আগে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন রনি। সম্পর্কের জড়িয়ে পড়ার কিছু দিন পর বিয়ে করার কথা বলে ওই তরুণীর কাছ থেকে জন্ম নিবন্ধন সনদ নিয়ে যান তিনি। এরপরে হঠাৎ একদিন রনি ওই তরুণীকে জানায়, জন্ম নিবন্ধনের মাধ্যমে তাদের বিয়ে হয়ে গেছে। এমনকি ওই তরুণীকে কাজীর সঙ্গেও মোবাইল ফোনেও কথা বলিয়ে দেন রনি। এরপর থেকে তাদের দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে।
তাদের মধ্যে চলা ঘনিষ্ঠ সম্পর্কের একপর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তখন ওই তরুণী রনিকে তার বাড়িতে নিয়ে যেতে বলেন। এতে অস্বীকৃতি জানান রনি। এছাড়া ওই তরুণীকে তার গর্ভের সন্তানকে নষ্ট করার পরামর্শ দেন রনি।
পরে ওই তরুণী জানতে পারেন এই ছাত্রলীগ কর্মী রনি সঙ্গে তার বিয়ে ছিল সাজানো নাটক। এরপর এ বিষয়টি রনির পরিবারের লোকজনের জানানো হলে তারা তা এড়িয়ে যান। এছাড়াও ওই তরুণীকে বেশি বাড়াবাড়ি না করার জন্যও হুমকি দেন বলে জানা গেছে।
এ নিয়ে ওই তরুণী বলেন, ‘নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত রনি জানান, ধর্ষণের অভিযোগ সত্য নয়। তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য এ মামলা করা হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামিসহ বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

4.11.18

চাঁদপুরের শাহরাস্তিতে কবিরাজের লালসায় এক প্রতিবন্ধী কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই কবিরাজকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার পৌর ৪নং ওয়ার্ডের সোনাপুর গ্রামে ঘটে। ২৮ অক্টোবর রাতে উপজেলার শাহরাস্তি বাজারের দোকান থেকে তাকে আটক করা হয়। জানা যায়, উপজেলার মেহের উত্তর ইউনিয়নের শেক্কুনি গ্রামের নেপাল চন্দ্র মজুমদারের পুত্র কবিরাজ অসীম কুমার মজুমদারের (৪৫) নিকট পাশ্ববর্তী সোনাপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত বজলু গণির প্রতিবন্ধী কন্যাকে চিকিৎসার জন্য নিয়ে যায় একই গ্রামের আবুল কাশেম ও তার স্ত্রী খুরশিদা বেগম। ধর্ষিতার মা মানছুরা বেগম ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেক্কুনি গ্রামের নেপাল চন্দ্র মজুমদারের পুত্র কবিরাজ অসীম প্রতিবন্ধী কিশোরীকে চিকিৎসার নামে ধর্ষণ করে। বিষয়টি গত ১৫ জুন ২০১৮ইং সকাল ৮টায় কবিরাজ অসীমের দোকানে নিয়ে যাওয়া হলে ৭দিনব্যাপী তার চিকিৎসা চলে। এ সময় কবিরাজ অসীম তাকে প্রায় দিন ধর্ষণ করে। পরবর্তীতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি পরিবারের লোকদের নজরে আসে। কিশোরীর মা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কবিরাজ অসীমের দ্বারা ধর্ষিত হয়েছে বলে জানায়। পরে বিষয়টি নিয়ে পরিবারের লোকজন কবিরাজ অসীমকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে বিষয়টি এড়িয়ে যায়। নিরুপায় হয়ে ধর্ষিতার মা বিষয়টি তার আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে গোপনে অন্যত্র এক সেবিকার মাধ্যমে কিশোরীর গর্ভপাত ঘটায়। এক পর্যায়ে ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে ধর্ষিতার মা বাদি হয়ে শাহরাস্তি থানায় কবিরাজ অসীম কুমার মজুমদার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। যার নং-১৮, তাং-২৮/১০/১৮ইং। ওই মামলার প্রেক্ষিতে রোববার রাতে অভিযুক্ত অসীমকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে কবিরাজ অসীম কুমার মজুমদার বলেন, আমি প্রতিবন্ধী কিশোরীর চিকিৎসা করেছি তবে ধর্ষণের বিষয়ে আমি অবগত নই। এদিকে স্থানীয়রা জানায়, ঘটনাটি খুবই নেক্কারজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষিকে বিচারের আওতায় আনার দাবি জানান। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, অভিযুক্ত কবিরাজ অসীম কুমারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার ফলাফলের উপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

1.11.18

চলছিল বিয়ের আয়োজন। বর-কনে সবাই প্রস্তুত। এরই মধ্যে বিয়ের আসরে উপস্থিত হলো দুই নারী। তাদের দাবিবরের আসনে বসা অনন্যজ্যোতি চক্রবর্তী (৩২) তাদের স্বামী। সবশেষ ওই দুই নারীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অনন্যজ্যোতিকে আটক করে পুলিশ। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটের সাহেবকাছারি বাড়ি শহরের শিবতলি এলাকায়।
ওই দুই নারীর অভিযোগ তারা ছাড়াও বেশ কয়েকটি বিয়ে করেছে অনন্যজ্যোতি।
স্থানীয় বাসিন্দারা জানান, সাহেবকাছারির এক যুবতীর সঙ্গে ১২ বছর ধরে সম্পর্ক ছিল অনন্যজ্যোতির। তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয় বলেও জানা গেছে। সোমবার রাতে তাদের ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে দু’জনের সম্মতিতে বিয়ের ব্যবস্থাও করা হয়।
কিন্তু মঙ্গলবার (৩০ অক্টোবর) বিয়ের অনুষ্ঠান শুরু হতেই সেখানে উপস্থিত হন দুই মহিলা। তাদের দাবি, তারা অনন্যজ্যোতির স্ত্রী। তাদের আরো অভিযোগ, এছাড়াও বেশ কয়েকটি বিয়ে করেছে অনন্যজ্যোতি।
অন্যদিকে, এই ঘটনার খবর পেয়ে অনন্যজ্যোতির আরও এক স্ত্রী বালুরঘাটে আসছেন বলে জানা গেছে।
স্থানীয়রা ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।

;;
Free Website templateswww.seodesign.usFree Flash TemplatesRiad In FezFree joomla templatesAgence Web MarocMusic Videos OnlineFree Wordpress Themeswww.freethemes4all.comFree Blog TemplatesLast NewsFree CMS TemplatesFree CSS TemplatesSoccer Videos OnlineFree Wordpress ThemesFree CSS Templates Dreamweaver